ছাগলনাইয়া কলেজ রোড হইতে ২৫ পিস ইয়াবা ব্যবসায়ী ঘেপ্তার

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম.এম. মুর্শেদ পিপিএম এর নির্দেশে এসআই মোঃ শহিদুল ইসলাম, সঙ্গীয় এএসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ মকবুল হোসেন সহ অদ্য ১৬/০৫/২০১৮ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন প্রঃ নেজাম প্রঃ ল্যাংড়া নেজাম (৩৫), পিতা- মৃত মজল হক, মাতা- আনোয়ারা বেগম, সাং- দক্ষিণ সতর (পরান কাজী বাড়ী), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী’কে ছাগলনাইয়া পৌরসভাধীন পশ্চিম ছাগলনাইয়া কলেজ রোড হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য- ৭,৫০০/- টাকা সহ হাতে নাতে ধৃত করেন। উক্ত আসামীর বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়।
আসামী মোঃ নিজাম উদ্দিন প্রঃ নেজাম প্রঃ ল্যাংড়া নেজাম এর বিরেুদ্ধে ০১। ছাগলনাইয়া থানার এফ আই আর নং-২৫/৩০২, তারিখ- ২৯ ডিসে, ২০১৬; ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ০২। ছাগলনাইয়া থানার এফ আই আর নং-১৮, তারিখ- ২৪ জুলাই, ২০১৬; ধারা- ১৯(১)এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
**মাদককে না বলি- মাদকমুক্ত দেশ গড়ি- মাদক বিক্রয় ও সেবন হইতে বিরত থাকি**
*আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই*
”মাদক বিরোধী অভিযানে পুলিশকে সহযোগীতা করুন”

No comments

Powered by Blogger.