পুলিশের ভূমিকা বুকে নিয়ে বুঝিয়ে দেওয়া
ওসি মহসীন এক ছাত্রকে বুকে জড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন
চট্টগ্রাম: নগরের ইস্পাহানি মোড়। শতাধিক ছাত্র সড়কের ওপর দাঁড়িয়ে গাড়ি অাটকানোর চেষ্টা করছেন। যানজটে যে নাকাল হচ্ছে সেই খবর কি অাছে ছাত্রদের। এদিকে তাদের দমাতে কঠোরও হতে পারছে না পুলিশ। তাই তাদের বুকে নিয়ে বুঝিয়ে দেওয়ার ভূমিকায় পুলিশ।
যেমন কোতোয়ালী থানার ওসি মো. মহসীন। যখন ছাত্ররা সড়কে অান্দোলন করছেন, তখন তাদের বুকে জড়িয়ে নিচ্ছেন।
অার সঙ্গে বুঝিয়ে দিচ্ছেন 'দেখো, তোমরা সড়কে অবস্থান নেওয়ায় সব যানবাহন অাটকে অাছে। কিছু কিছু ছেড়ে দাও। সড়ক থেকে সরে গিয়ে অবস্থান নাও।’

ওসির এ কথা কেউ শুনছেন অার কেউ শুনছেন না। তবুও বোঝাতে সমস্যা তো নেই।
নগরের লালখান বাজার মোড়, ইস্পাহানি, ওয়াসা ও জিইসি মোড়ে দেখা যায় পুলিশ যতটুকু পারছেন ছাত্রদের বোঝাচ্ছেন।
ওসি মহসীন বাংলানিউজকে বলেন, অামরা চেষ্টা করছি যানবাহন স্বাভাবিক রাখার। তাই তাদের বুঝিয়ে সড়কের একপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

No comments