সোনাগাজীতে নয়ন-মিলন পরিষদের আয়োজনে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলন মেলা

মো.শরিয়ত উল্যাহ রিফাতঃ-সোনাগাজীতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মিলন মেলা বুধবার দুপুরে পর্যটক স্পট মুহুরিপ্রজেক্টে অনুষ্ঠিত হয়েছে।
নয়ন-মিলন পরিষদের আয়োজনে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন নয়নের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মোশারফ হোসেন মিলনের সঞ্চালনায়   স্মৃতিচারন করেন চর ছান্দিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুর রহিম মানিক,জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান,উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন জুয়েল,চরমজলিশ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল আফছার,চরদরবেশ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম সরওয়ার দুলাল,নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক,চরছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল হাসান,সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মঞ্জু,সাবেক ছাত্রলীগ নেতা আবদুল আলিম,সোনাগাজী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রানা,ছাত্রলীগ নেতা সাইদুল হক,আবদুল জলিল প্রমুখ।
স্মৃতিচারণ শেষে সকলে মিলে নৌকায় ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
মিলন মেলায় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.