আমি অবাক হলাম নিজাম হাজারির জনগনের প্রতি ভালোবাসা দেখে,, লিফটন।
ফেনীর প্রতিনিধিঃ
ফেনী ২আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির জনগনের প্রতি ভালোবাসার প্রশংসা করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিফটন।গত ২মে লিফটন নিজাম উদ্দিন হাজারি এমপির বাসভবন লমি হাজারি বাডির পুকুর ঘাটে দেখা করতে যান সেখানে প্রায় ২ ঘন্টা গল্প আড্ডায় সময় কাটান। সে সময় নিজাম হাজারি সাধারণ মানুষের কয়েকটা সমস্যা সমাধান করতে দেখে লিফটন মুগ্ধ হন।নিজাম হাজারি তখন সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর মিথ্যা মামলা ও হামলায় জর্জরিত যুবলীগ নেতা আরুকে ৪০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন।
আজ শুক্রবার রাত ৮টায় তার নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসের মধ্যে দিয়ে তা তুলে ধরেন।
লিফটনের স্ট্যাটাস ট পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো।
জনপ্রতিনিধি এমনই হোক।
গত ২মে বুধবার রাত ৯:৩০মি: থেকে প্রায় ১১:১০মি: নাগাদ আমাদের ফেনী ২(সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি সাহেবের বাড়ির সামনের বৈঠক খানায় রাজনৈতিক আড্ডা গল্প চলছিল।আমি অবাক হলাম কিছু বিষয় দেখে,যার মধ্যে ২/৩ টা বিষয়ের অবতারনা করছি।
এই সময়ের মধ্যে ২ জন ইউপি চেয়ারম্যান দীর্ঘ দিনের তাদের ইউপির অমীমাংসিত দুইটি সালিশ নিয়ে কথা বললেন,একটি বিষয় দুই পার্টির সাথে কথা বলে মীমাংসা করে দিলেন,অন্যটি মামলার বাদীকে সরাসরি মোবাইল কল করে বৃহস্পতিবার সকাল ১১:৩০মি: এর সময় দিলেন,দ্বীতিয়টি হলো বেশ কজন বৃদ্ধ পুরুষ মহিলা এসেছিলেন তাদের বসত বাড়ীর যাতায়তের সমস্যা এক প্রভাবশালী মহলের সাথে,মিনিট ৩০ এর মধ্যে প্রভাবশালীদের একজনকে আসতে বললেন এবং আসলেন ,উভয়ের কথা শুনে সিদ্ধান্ত দিলেন এবং অসহায় লোকগুলো মহাখুশিতে বাড়ি ফিরলেন,আরেকটি ঘটনা হলো ছোট্ট ৩/৪ বছরের শিশুকে কোলে নিয়ে পিতা মাতা দুইজন এমপি সাহেবের পা জড়িয়ে ধরতে এগিয়ে যেতেই তিনি বললেন না না সালাম লাগবেনা,সমস্যা কি বলেন ,তাদের সমস্যা হলো মামলা ,তিন বেলা খাবার জুটানো অনেক কষ্ট ,এমপি সাহেব উকিলের সাথে কথা বললেন এবং খবরের কাগজের একটু অংশ ছিডে কাকে যেন লিখে দিলেন একটন চাউলের সমপরিমান টাকা দিয়ে দিতে।
অল্প সময়ের মধ্যে অনেক অজানাকে জানা হলো।আমাদের দেশের সকল জনপ্রতিনিধিরা এমন হোক এই প্রত্যাশা করি।


No comments